দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের গরুহাটি এলাকায় অগ্নিদগ্ধ হয়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম আনুশকা আগরওয়ালা। সে দিনাজপুর শহরের ব্যবসায়ী গোপী কিষান আগরওয়ালার মেয়ে। সেন্ট যোসেফ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে বাড়ির ঠাকুরঘরে পুজো করার সময় অসাবধানতাবশত প্রদীপের আগুন তার জামায় লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, আগুনে আনুশকার শরীরের শতকরা ৬০ ভাগ পুড়ে যায়। রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় সে মারা যায়।