দিনাজপুরে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বালুরচরে অবৈধভাবে গড়ে ওঠা বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাকশি রেলওয়ের কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালায়।এ সময় ৩৬টি কাঁচা ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম উপস্থিত ছিলেন। হিলি রেলওয়ে স্টেশন মাস্টার এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।