দিনাজপুরে আট গ্রামে বিদ্যুতের সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ও কমলপুর দুটি ইউনিয়নের আটটি গ্রামের ৩৫০টি বাড়ি, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি মসজিদে গতকাল বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।
ওই গ্রামগুলো হলো বানিয়াপাড়া, ডাঙ্গাপাড়া, হাড়ীপাড়া, নয়াপাড়া, মিঠুন শাহপাড়া, ধরনীপাড়া, জব্বাপাড়া ও কমলপুর।
বিদ্যুতের নতুন সংযোগ উপলক্ষে সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে। এতে সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।