দিনাজপুরে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঝানঝিরা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রকল্পে আশ্রয় পাওয়া ভূমিহীনদের হাতে বাড়ির বরাদ্দপত্র তুলে দেন।দিনাজপুর সদরের ইউএনও মোল্লা মাহমুদ হাসানের সভাপতিত্বে বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোবারক আলী শাহ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী তালুকদার উপস্থিত ছিলেন।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহমান জানান, এখানকার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নারী-পুরুষদের হাঁস-মুরগি ও পশু পালন, নারীদের সেলাই প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। শিশুদের বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হবে।