দিনাজপুরে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনুষ্যত্বহীনতা, ধর্মান্ধতা-বিরুদ্ধ চেতনায় সমৃদ্ধ হোক সংস্কৃতি’—এই শপথের মধ্য দিয়ে গত শনিবার উদীচীর দিনাজপুর জেলা সংসদের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন লোকশিল্পী আবদুর রহমান বয়াতি।সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আসাদুল্লাহ সরকার সভাপতি ও সত্য ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।মির্জা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ দিজেন্দ্রনাথ ব্যানার্জি। বক্তব্য দেন ইকবালুল হক খান, রেজাউর রহমান, সুলতান কামাল উদ্দিন, রুবী আফরোজ, তারেকুজ্জামান প্রমুখ।