দিনাজপুরে কলেজ শিক্ষকের হাতে স্ত্রী খুন
দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লায় গত শনিবার রাতে একজন কলেজশিক্ষক তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল রোববার বিকেলে ঘরের তালা ভেঙে নিহতের লাশ উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান ইকবাল জানান, দিনাজপুর শহরের ঘাসিপাড়ার এস এম জালাল উদ্দিন নামের অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তার মালিকানাধীন ফ্ল্যাটের ছয় তলায় স্ত্রী মকিমা আক্তার মুনকে (৩২) নিয়ে ভাড়া থাকতেন বিরল ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান মাহমুদ। গত শনিবার রাতে তিনি তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান।ওসি জানান, গতকাল ভোরে সেহিরর পর কলেজশিক্ষক শাহজাহান ফুলবাড়ী উপজেলার রহমতপুর গ্রামে তাঁর শাশুড়ি শিরীন আক্তারকে মুঠোফোনে কল করেন। এ সময় তিনি বলেন, তাঁর স্ত্রী মকিমা অসুস্থ। বেলা দেড়টার দিকে তিনি আবার ফোন করে বলেন, ‘আমি ভারতে চলে যাচ্ছি। আপনাদের মেয়েকে খুন করেছি।’পরে শিরীন আক্তার বিষয়টি তাঁর বড় ছেলে মবিন হক চৌধুরীকে জানান।