দিনাজপুরে কলেজের নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে গতকাল সোমবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রাশেদা খালেক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার। সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান আবদুর রউফ।