দিনাজপুরে কাল গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে আগামীকাল শুক্রবার দিনাজপুরে ষষ্ঠ গণিত উৎসব অনুষ্ঠিত হবে।
সকাল নয়টা ৩০ মিনিটে জিলা স্কুল প্রাঙ্গণে সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার জানান, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে ধারাবাহিকভাবে এ বছর ষষ্ঠবারের মতো এ গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ চারটি বিভাগে জেলার প্রায় ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করেছে।
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে শুক্রবার সকাল নয়টার মধ্যে দিনাজপুর জিলা স্কুলে উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।