দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে স্থানীয় সাংসদ ইকবালুর রহিমের উদ্যোগে ৫১৬ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট দেওয়া হয়।জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাবীরা দেশের শ্রেষ্ঠ সম্পদ। দেশের সমৃদ্ধির জন্য এই সম্পদকে যত্নের সঙ্গে লালন করলেই প্রকৃত সাফল্য আসবে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মা-বাবা ও দেশকে ভালোবাসতে হবে। প্রতিবেশীদের অবদান ভুললে চলবে না। অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছফর আলী, কেএনএম কলেজের অধ্যক্ষ মো. সাইফুদ্দিন আকতার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য্য, মাদ্রাসাশিক্ষক মো. আাাবদুল গফুর, অভিভাবকদের পক্ষে হুর এ মোনায়েম, কৃতী শিক্ষার্থী আশা আকতার, জাকিয়া রিজওয়ানা, শাহ্ মো. শাহরুখ প্রমুখ।