দিনাজপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার রামডুবি সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম সামসুজ্জামান (৩৫) ও সায়েদ আলী (৩২)। তাদের বাড়ি সদর উপজেলার হরিরামপুর গ্রামে।