দিনাজপুরে গণসংগীত সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে দুই দিনব্যাপী বৃহত্তর দিনাজপুর জেলার গণসংগীত সম্মেলন গত সোমবার রাতে শেষ হয়েছে। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
১৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমি চত্বরে গত রোববার প্রধান অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বৃহত্তর দিনাজপুর গণসংগীত উৎসবের আহ্বায়ক রেজাউর রহমান। বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, নাট্যব্যক্তিত্ব কাজী বোরহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
রেজাউর রহমানের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় আলোচনা সভায় দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দিন, গণসংগীত কেন্দ্রীয় পরিষদের সম্পাদক মানজার চৌধুরী, নারীনেত্রী আজাদী হাই, জেলা কালচারাল অফিসার আসাফউদ্দৌলা বক্তব্য দেন।