দিনাজপুরে চলছে, খুলনায় আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মোটর পরিবহন মালিক ও শ্রমিকদের সমঝোতা বৈঠক ভেস্তে গেছে। এর ফলে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ জবাবে পরিবহন শ্রমিকেরাও দিনাজপুর থেকে সব বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
এদিকে খুলনা জেলায় আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে৷ খুলনা নগর থেকে পরিবেশ দূষণকারী টু-স্ট্রোক বেিবট্যাক্সি প্রত্যাহারসহ নানা দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ৷
গত বুধবার বিকেলে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় পরিবহন শ্রমিকেরা হামলা চালিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর এবং তিন কর্মকর্তা, ছয় কর্মচারীসহ ২০ জন শিক্ষার্থীকে মারধর করে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকেই শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত অবরোধ চলছিল৷
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বাবলু নামে এক শ্রমিকনেতার নেতৃত্বে পরিবহন শ্রিমকেরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মারধর করেন। ওই শ্রমিকনেতাসহ হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া ভাঙচুর করা বাসগুলোর ক্ষতিপূরণ এবং শহরের ব্যস্ততম কালীতলা এলাকা থেকে সব বাস কাউন্টার সরিয়ে নিতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।
অন্যিদকে দিনাজপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাঙচুর হওয়া গািড়গুলোর ক্ষতিপূরণ শ্রমিকেরা দেবেন। কিন্তু ছাত্ররা যে চারটি বাস ভাঙচুর করেছেন, সেগুলোরও ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। তা ছাড়া বাস কাউন্টারের নতুন স্থান জেলা প্রশাসন ও পৌরসভাকেই চিহ্নিত করতে হবে৷
শিক্ষার্থীদের অবরোধ ও পরিবহন শ্রমিকদের এ ধর্মঘটের কারণে দিনাজপুর থেকে বাস-ট্রাকসহ সব যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী ও ব্যবসায়ী৷
সংকট নিরসনে গতকাল দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে তাঁর সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও পরিবহন নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়৷ কিন্তু কোনো প্রকার সমঝোতা ছাড়াই এ বৈঠক শেষ হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হামিদুল হক বলেন, সব পক্ষই সমঝোতার মনোভাব নিয়ে ছিল কিন্তু শেষ মুহূর্তে ছাত্রনেতারা তাঁদের দাবিতে অনড় থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি। কাল শুক্রবার (আজ) আবার বৈঠক হতে পারে।
খুলনায় ধর্মঘট ডাকা নিয়ে গতকাল স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ৷ এতে পরিষদের আহ্বায়ক আবদুল গফ্ফার বিশ্বাস তাঁর লিখিত বক্তব্যে বলেন, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দৌলতপুর বেিবট্যাক্সি শ্রমিক ইউনিয়ন পরিবেশবান্ধব সিএনজিচালিত অটোরিকশা নগরে চলাচলে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, বেিবট্যাক্সি শ্রমিক ইউনিয়নের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে৷