দিনাজপুরে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিচারিক হাকিম আদালতে ঘোড়াঘাট উপজেলার মঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ এ মামলা করেন। বিচারক সোহাগ তালুকদার মামলাটি আমলে নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। ১১ জানুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার উদয়পুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মামলার এজাহারে অভিযোগ করেছেন, ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ও বাবুল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রৌফ, কনস্টেবল ফেরদৌসসহ আরও ১১ জন গত ৩ ডিসেম্বর রাতে তাঁর বাড়িতে ডাকাতি করেন।