দিনাজপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দিনাজপুর জেলা সংসদের ২৭তম সম্মেলন হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মো. আলতাফ হোসাইন গতকাল সোমবার বেলা ১১টায় দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আকতার। এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা খন্দকার আশরাফুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা, সিপিবির জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি অমৃত কুমার রায়।
সম্মেলন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে আবার লোকভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।