দিনাজপুরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সরকারি কলেজে গতকাল শুক্রবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বেলা ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদল মিছিল বের করে। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। গুরুতর আহত ছাত্রলীগের কলেজ শাখার নেতা ফিরোজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।