দিনাজপুরে জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৈরাজ্য, সন্ত্রাস, জঙ্গিবাদ রুখবে বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে গতকাল শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে সাংবাদিক ছাড়াও দিনাজপুরের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক কর্মী, শিক্ষক ও সমাজসেবীরা অংশ নেন।

দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও জেলা সনাক সভাপতি মো. সফিকুল হক, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, সম্পাদক গোলাম নবী, দিনাজপুর জেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম, মহারাজা গিরিজানাথ হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক সুলতান কামাল উদ্দিন, জেলা সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শিক্ষক পরিমল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাংবাদিক কামরুল হুদা, আহসানুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, কোতোয়ালি যুবলীগের সম্পাদক নুরে আলম প্রমুখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর কমিটির সদস্যসচিব চিত্ত ঘোষ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক গোলাম নবী দুলাল।