দিনাজপুরে জাতীয় সান্তাল শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল ষষ্ঠ জাতীয় সান্তাল শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পশ্চিম শিবরামপুর সান্তাল এডুকেশন সেন্টার প্রাঙ্গণে সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন ওই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলন উপলক্ষে ‘শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত করি সান্তাল সমাজ’ শীর্ষক আলোচনা সভা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ হোসেন। এতে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন প্রিয়াংকা মুর্মু কেয়া। এতে সভাপতিত্ব করেন সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের দিনাজপুর জেলা শাখার সভাপতি রনি হেমব্রম।