দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এম আবদুর রহিম বলেছেন, বাবা-মায়েদের উচিত সন্তানদের সুশিক্ষিত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করা। গতকাল বুধবার দুপুরে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম এ কথা বলেন।
আয়োজকেরা জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এম আবদুর রহিম ১৮ ডিসেম্বর বেলা ১১টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে দিনাজপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ওই সময় মিত্র বাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ ভাট্টির নেতৃত্বে মিত্র ও মুক্তিবাহিনীর একটি চৌকস দল এম আবদুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন।
দিনটিকে সঞ্চরণীয় করে রাখতে স্থানীয়ভাবে গঠিত ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস উদ্যাপন পরিষদ’ দ্বিতীয় বছরের মতো গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সফিকুল হক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা প্রবীণ নেতা এম আবদুর রহিমকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে ১৯৭১ সালের ১৮ ডিসেম্বরের সঞ্চৃতিচারণা করেন মুক্তিযুদ্ধকালে দিনাজপুর সীমান্তের ভারতীয় সীমানায় এলোন্দর মুক্তি ক্যাম্পের উপ-অধিনায়ক অধ্যাপক মো. ছফর আলী, সাবেক সাংসদ সরদার মোশাররফ হোসেন, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মির্জা আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবী, শিক্ষক নেতা মো. শফিকুল ইসলাম, মহিলা পরিষদের সহ-সভানেত্রী রাজিয়া সরকার বক্তব্য দেন।