দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল মঙ্গলবার ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’ পালন করা হয়েছে। শহরের মুন্সিপাড়া এলাকায় নাজমা রহিম ফাউন্ডেশন চত্বরে আয়োজিত স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আবদুর রহিমকে (৮৭) সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ছফর আলী জানান, ১৯৭১ সালের এই দিন বেলা ১১টায় তৎকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১-এর চেয়ারম্যান ও প্রাদেশিক পরিষদের সদস্য এম আবদুর রহিম দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, দিনাজপুর-৩ সদর আসনের সাংসদ ইকবালুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন, সাবেক কমান্ডার অধ্যাপক মো. সাইফুদ্দিন আকতার, ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম, দিনাজপুর উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।