দিনাজপুরে জামায়াত ও শিবিরের ১১ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর, খানসামা ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত সোমবার রাতে পলাতক আসামি হিসেবে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে। দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খানসামার ভেড়ভেড়ি গ্রামের মাহবুবুর রহমান, আজিজুল হক, শাহদাত হোসেন, হাসিনুর রহমান, সৌরভ আহমেদ; চিরিরবন্দর উপজেলার খামারগড় গ্রামের মামুনুর রশিদ, রানীপুর গ্রামের আবদুস সামাদ, নশরতপুর গ্রামের গোলাম ফারুক, হাবিবুল্লাহ এবং ঘোড়াঘাটের পাঁচপীর গ্রামের মামুনুল ইসলাম ও মাসুদ রানা।