দিনাজপুরে জামায়াত ও শিবিরের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি ১২ জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ দিনাজপুরের কোতোয়ালি, ফুলবাড়ী, বিরল ও খানসামা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হচ্ছেন আবু আলিফ, আলাউদ্দীন ইলিয়াস হোসেন, আরমান হোসেন, নুরুজ্জামান, সেলিম আহমেদ, মিজানুর রহমান, আবদুল গফ্ফার, আবদুল মান্নান, আবদুর রশিদ, মতিউর রহমান, সাজেদুর রহমান ও সরাফত। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।