দিনাজপুরে ডাকাতের হামলায় নৈশপ্রহরী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় বুধবার দিবাগত রাতে ডাকাতের প্রহারে লম্ব মুরমু নামের একজন আদিবাসী নিহত ও চারজন আহত হন।নিহত লম্বর প্রতিবেশী আবদুল গফুর জানান, রাত একটার দিকে সাত-আটজন ডাকাতের একটি দল ২ নম্বর মাগুরাবান গ্রামে ঋষিকেশ রায়ের বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির নৈশপ্রহরী লম্ব মুরমু (৬০) তাদের বাধা দিলে ডাকাতেরা তাঁকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।গৃহকর্তা জানান, এরপর ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রী সন্ধ্যা রানীসহ চারজনকে পিটিয়ে জখম করে স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিরল থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঋষিকেশ রায় বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা করেছেন।