দিনাজপুরে তিন দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল সোমবার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। দিনাজপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালে তাঁরা তিন দফা দাবি জানান।

১৯ এপ্রিল পুনর্ভবা নদীতে গোসলে নেমে গর্তে পড়ে তিন ছাত্রের মৃত্যু হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেয় দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মাসুম আহম্মেদ, জেলা স্কুলের সুজা তাজদিক, চেহেলগাজী শিক্ষা নিকেতনের ইব্রাহীম খলিল প্রমুখ। দাবিগুলো হচ্ছে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সার্বক্ষণিক ডুবুরি দল নিয়োগ, নদীর সেতু এলাকার বালু উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ ও স্থান চিহ্নিতকরণ। দাবি পূরণ না হলে নদীর পানিতে ও বালুমহলের লোকজনের খনন করা গর্তে পড়ে প্রাণহানি ঘটতে থাকবে।