দিনাজপুরে তিন হাজার শিশুর জন্মদিন উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্ম নিবন্ধন কার্যক্রমে সচেতনতা তৈরিতে দিনাজপুরের বিরল উপজেলায় গত শুক্রবার তিন হাজার শিশুর জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে অপরাজিতা শিশু ফোরাম ও বিরল ইউনিয়ন শিশু ব্যবস্থাপনা কমিটি।
বিরল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকালে ৯৫৩টি শিশুর জন্মদিন উদ্যাপন করা হয়। পরে উপজেলার ভান্ডারা, রাণীপুকুর ও ধর্মপুর ইউনিয়নে একই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারটি ইউনিয়নে মোট তিন হাজার শিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে শিশু অধিকারের সুরক্ষা, শিশুদের ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বিরল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ম্যানেজমেন্ট কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ।