দিনাজপুরে দুই চিকিৎসকের স্মরণে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রজ, সতীর্থ, অনুজ কিংবা ছাত্র—সবাই ছিলেন আবেগাপ্লুত। গত রোববার দিনাজপুর মেডিকেল কলেজ আয়োজিত শোকসভায় বক্তাদের কান্না জানান দিচ্ছিল, কলেজ কিংবা হাসপাতালে সবার কাছে কতটা প্রিয় ছিলেন সার্জারি বিভাগের দুই অধ্যাপক মো. ইউসুফ আলী ও মো. তৈয়বুর রহমান। গত শনিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের ভেলানে সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁরা।কলেজের ১ নম্বর গ্যালারিতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল গফুর। বক্তব্য দেন হাসপাতালের পরিচালক মো. শামসুল আলম, কলেজের সার্জারি বিভাগের প্রধান মওদুদ হোসেন আলমগীর, হাসপাতালের উপপরিচালক মো. সাজেদুল ইসলাম, সিভিল সার্জন মো. আবদুল করিম প্রমুখ।