দিনাজপুরে দুই শিক্ষক বরখাস্ত মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত শনিবার দিতি রানী দাস নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে তাঁদের বেতন বন্ধ করতে অনুরোধ করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।দিতি উপজেলার উত্তর পলাশবাড়ী গ্রামের অবিনাশ চন্দ্র দাসের মেয়ে।এলাকাবাসী ও পুলিশ জানায়, দিতি উপজেলার আমরিন সিরাজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক তাঁর বাড়িতে তাকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে আবু বক্কর দিতির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে দিতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে অবিনাশ সামাজিকভাবে একঘরে হয়ে পড়েন। একপর্যায়ে দিতি তার শিক্ষকের আচরণের বিষয়টি মা তুলি রানীর কাছে খুলে বলে। নিজের ভুলের কারণে বাবা-মাসহ পরিবারের ওপর সামাজিক চাপ—অপমানের এই যন্ত্রণা সইতে না পেরে শনিবার রাতে সে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।অবিনাশ অভিযোগ করে বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হলেও প্রধান শিক্ষক শাহিন পারভেজ আখতার কোনো ব্যবস্থা নেননি। উল্টো মামলার ভয় দেখিয়ে একটি আপসনামায় তাঁর কাছে স্বাক্ষর আদায় করেন।ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহ মো. রবিউল হাসান প্রথম আলোকে বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর শিক্ষক আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না দেওয়ায় তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা জানার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় প্রধান শিক্ষক শাহিন পারভেজ আখতারকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, আবু বক্কর ও শাহিন পারভেজ আখতারের বেতন বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অনুরোধ জানানো হয়েছে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারিছুল ইসলাম বলেন, এ ঘটনায় অবিনাশ গত রোববার আবু বক্কর সিদ্দিক এবং শাহিন পারভেজ আখতারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।