দিনাজপুরে নাট্যকার মাজেদ রানার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় গত শনিবার রাতে সাংস্কৃতিক সংগঠন নবরূপী চত্বরে মুক্তিযোদ্ধা, অভিনেতা ও নাট্যকার মাজেদ রানার (৬৭) শোক ও স্মরণসভা হয়েছে। ১৬ জুলাই দিনাজপুরে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শোক ও স্মরণসভায় সভাপতিত্ব করেন নবরূপীর সভাপতি মো. আবদুস সামাদ। এ সময় মাজেদ রানার দীর্ঘদিনের সাথি নবরূপীর সম্পাদক শাহজাহান শাহ্ তাঁর বক্তব্যে মাজেদ রানাকে কেবল দিনাজপুরের নয়, সারা দেশের নাট্যাঙ্গনের একটি উজ্জ্বলতর নাম বলে অভিহিত করেন। নাট্যজন কাজী বোরহান উদ্দিন বলেন, ‘মাজেদ রানারা মরে না। যত দিন পৃথিবী থাকবে দিনাজপুরের নাট্যকর্মীদের হৃদয়ে মাজেদ রানা বেঁচে থাকবে।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, মরহুম মাজেদ রানার বড় মেয়ে তাসমীন হোসনাইন, সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, অভিনেতা মোহন কুমার দাস, সাংবাদিক মিজানুর রহমান, বাসদ জেলা সভাপতি সারোয়ার উল আলম, নাট্যনির্দেশক সম্বিত সাহা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি রবিউল আউয়াল, গণশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়েন উদ্দিন চিশতী, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, সেতাবগঞ্জের বিশিষ্ট নাট্যকার শামিম আজাদ, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান, নাট্য ও আবৃত্তিশিল্পী কাজী বন্যা, নৃত্যশিল্পী রওনক আরা প্রমুখ।