দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন পর দিনাজপুর েমাটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে৷ গত শনিবার রাতে শ্রমিকদের সঙ্গে হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রনেতাদের সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়৷
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শনিবার রাতে কোতোয়ালি থানায় ওই সমঝোতা বৈঠক হয়৷ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের অনুরোধের প্রতি শ্রমিকেরা শ্রদ্ধা দেখিয়ে এ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন৷ গতকাল সকাল থেকে দিনাজপুরের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান৷
দিনাজপুর শহরের কালীতলা এলাকায় গত বুধবার বিকেলে েমাটর পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি বাসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একটি বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষে বিরোধ সৃষ্টি হয়৷ এর জের ধরে শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের লাঞ্ছিত করেন৷ প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করেন৷ পাল্টা ব্যবস্থা হিসেবে পরিবহন শ্রমিকেরাও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন৷