দিনাজপুরে পলাতক জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমরার রাত ১১টার দিকে শহরের আজাদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন দেওয়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঘোড়াঘাট থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মান্নানকে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে নেওয়া হয়েছে।