দিনাজপুরে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসল করতে গিয়ে দিনাজপুর শহরের ‘মাতা সাগর’ দিঘিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তারা হলো শাওন গুপ্ত (১৫) ও মো. ফারুক হোসেন (১৭)। শাওনের বাড়ি শহরের শাখারীপট্টি এবং ফারুকের সুইহারী এলাকায়।শাওনের বাবা কানাই লাল জানান, শাওন দিনাজপুর সেন্ট ফিলিপস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। ফারুক তাঁদের বাড়ির পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করত।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শাওন ও ফারুকসহ সাত কিশোর মাতা সাগর দিঘিতে গোসল করতে যায়। এদের মধ্যে পাঁচজন সাঁতার কাটতে নামে। শাওন ও ফারুক সাঁতার জানত না। এরা পাড়ে থেকে সাঁতার দেখছিল। একপর্যায়ে শাওন পা পিছলে পানিতে পড়ে যায়। শাওনকে হাত ধরে তুলতে গিয়ে ফারুকও পা পিছলে পড়ে। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।