দিনাজপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ-শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে উপজেলার ৭০ জন নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আহসান হাবিব, ওই কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, প্রথম আলোর প্রতিনিধি এ এস এম আলমগীর প্রমুখ।