দিনাজপুরে ফের স্কুলছাত্র অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের কালীতলা এলাকার স্কুলছাত্র কাওফিল ওয়ারা আবির (১২) গত বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি৷ আবিরকে অপহরণ করা হয়েছে অভিযোগে পরদিন শুক্রবার মামলা করেছেন তার মা আঞ্জুমান বেগম৷ মামলার আসামি আরিফুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ৷
আিবরের মা আঞ্জুমান আরা জানান, আবির গত বৃহস্পতিবার প্রাইভেট পড়তে গিয়ে ফিরে না আসায় তিনি শিক্ষিকার কাছে ফোন করেন৷ শিক্ষিকা জানান, আবির সেখানে পড়তে যায়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ওই দিনই কোতোয়ািল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানতে পারেন আবিরকে ওই শিক্ষিকার ছোট ভাই আরিফুর নিয়ে গেছেন৷ পরদিন আরিফুরকে আসািম করে মামলা করেন।
ওই শিক্ষিকা প্রথম আলোকে জানান, আবিরকে আরিফুর অপহরণ করেছেন কি না, তা তিনি জানেন না৷
এর আগে গত ২২ মে দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের স্কুলছাত্র সায়েদুল মুরসালিনকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ২৫ মে রাতে পাশের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়৷
ছাত্রলীগের নেতা উদ্ধার: ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার সাত দিন পর কক্সবাজারের রামু থানার পুলিশ উদ্ধার করেছে। গতকাল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে৷ এর আগে তাঁর নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়।