দিনাজপুরে বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসে বইমেলার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু আ কাসেম। ছবিটি  গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসে বইমেলার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু আ কাসেম। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

দিনাজপুরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের ছয় দিনব্যাপী বইমেলা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য মু আ কাসেম এ মেলার উদ্বোধন করেন।

 এ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তবে৵ উপাচার্য কাসেম বলেন, প্রথম আলো এবং প্রথমা দেশের গর্ব। তারা নতুন প্রজন্মকে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক শিল্প-সাহিত্য চর্চার পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, হাবিপ্রবির ফসল শারীরবিদ্যা ও পরিবেশ বিভাগের অধ্যাপক শ্রীপতি সিকদার, হাবিপ্রবির শিক্ষার্থী সাদেকুর রহমান, শুভ্র সেতু প্রমুখ।