দিনাজপুরে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার সদর ইউনিয়নে আজ সোমবার সন্ধ্যায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুজন।
নিহত ব্যক্তিরা হলেন, মনোয়ারা বেগম (৪৫) ও তাঁর ভাগনি জামাই মহুবর রহমান (৩৫)। তাঁদের বাড়ি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে।
স্থানীয় লোকজন জানান, ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের একই পরিবারের চারজন সদস্য পার্শ্ববর্তী ফতেশীল গ্রামে বেড়াতে যান। সন্ধ্যায় সেখান থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। এতে মনোয়ারা বেগম ও মহুবর রহমান ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় অন্য দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।