দিনাজপুরে বাণিজ্য মেলার মেয়াদ বাড়ানোয় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলা ১৫ দিন বাড়ানোর কারণে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে ভরা মৌসুমে বোরো চাষ এবং এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মেলার দোকানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করায় লোডশেডিং আরও বাড়বে। এ অবস্থায় মেলার সময় বাড়ানোর কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছে।দিনাজপুর শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, সংগঠনের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি দিনাজপুর বড় ময়দানে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। জেলা প্রশাসক এক মাসের জন্য মেলার অনুমতি দিয়েছিলেন। গত শুক্রবার মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বাণিজ্য মেলার মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছেন।তবে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, তিনি এক মাসের জন্য বাণিজ্য মেলার অনুমতি দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে বণিক সমিতি মেলার মেয়াদ ১৫ দিন বাড়ানোর আবেদন করেছে।