প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক কর্মী মো. রহমত উল্লাহকে মারধর করার অভিযোগে দিনাজপুর সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমানের শাস্তি দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে জোটের নেতারা এ দাবি জানান।