দিনাজপুরে বিজ্ঞান মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার দিনাজপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে। ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। দিনাজপুর সরকারি কলেজ, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল, দিনাজপুর সায়েন্স একাডেমি, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মেলায় ২৫টি স্টল বসে। অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন ছাড়াও বিজ্ঞান বিষয়ে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।