দিনাজপুরে বিজয়ী হয়েছেন ৮০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে অনুষ্ঠিত ‘প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শোর খেলায় মোট ৮০ জন বিজয়ী হয়েছেন।দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে গতকাল সকালে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এতে নবারুন প্রথম, পিয়াল দ্বিতীয় ও সজীব তৃতীয় স্থান অধিকার করেন। এখানে আরও ৩৭ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার এ টি এম জিল্লুুর রহমান এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বিলকিস বানু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে। খেলা উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর গোলাম নবী। এখানে যৌথভাবে প্রথম হন জনি ও পরিমল। মোহাম্মদ আলী দ্বিতীয় এবং যুথী ও রোম্য যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন। এ ছাড়া আরও ৩৫ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।রোড শো পরিচালনা করেন সৌরভ খান। সার্বিক দায়িত্ব পালন করেন-মেজবাহ উদ্দিন, আতিক হাসান, সাইফুল, সোহেল, আবদুল্লাহ ওয়াসিম ও ফরিদ।