দিনাজপুরে বিডিআর বিদ্রোহে জড়িতদের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরে ১৩ নম্বর বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ১৩ আসামির রায় ঘোষণা করা হবে। দিনাজপুর বিডিআর সেক্টর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।১ ফেব্রুয়ারি সেক্টরের অধীন অভিযুক্ত ১৩ বিডিআর সদস্যের বিচারকাজ শুরু হয়। ১১ জন আদালতে তাঁদের দোষ স্বীকার করেন। ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় আবার বিচারকাজ শুরু হয়। বিচারকাজ শেষে আদালত ১ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।১৩ নম্বর বিশেষ আদালতে সভাপতি (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ্। তাঁকে সহযোগিতা করেন বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লে. কর্নেল মো. মাহ্ফুজ আলম, পিএসসি, মেজর মুহাম্মদ মাসুদ উল আলম এবং আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী বিশ্বজিৎ রায়।