দিনাজপুরে বিশেষ গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল শুক্রবার বিশেষ গণিত ক্যাম্প অনুষ্ঠিত হয়। শহরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজক ছিল দিনাজপুর সায়েন্স একাডেমি।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের সদস্য ধনঞ্জয় বিশ্বাস, অভীক রায়, কাজী হাসান জুবায়ের, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রশিক্ষক দলের সদস্য কামরুজ্জামান কামরুল, মো. আতিকুল ইসলাম ও তামান্না ইসলাম গণিত ক্যাম্পের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার বলেন, গণিত ক্যাম্পে ৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়।