দিনাজপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে গতকাল রোববার দিনাজপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ধানজুড়ি কুষ্ঠ নিয়ন্ত্রণকেন্দ্রের সহযোগিতায় ওই কর্মসূিচ পালন করা হয়।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন শামীম আরা নাজনীন। সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন মো. সাদেক মিয়া, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বানী। বক্তব্য দেন চিকিৎসক মো. ইমদাদুল হক, দিনাজপুর মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক বদরুদ্দোহা, ধানজুড়ি কুষ্ঠ নিয়ন্ত্রণকেন্দ্রের পরিচালক ফাদার মাইকেল ডি ক্রুজ, লেপ্রসি কন্ট্রোল অফিসার আগাপিতা টুডু, লেপ্রসী মিশন বাংলাদেশের মনিটরিং অফিসার পল টুডু প্রমুখ।