দিনাজপুরে বৃদ্ধাশ্রম শান্তি নিবাসের কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের রাজবাটী এলাকায় সরকারি শিশু পরিবার অঙ্গনে ‘শান্তি নিবাস’ নামে একটি বৃদ্ধাশ্রমের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম আনুষ্ঠানিক এই কার্যক্রম উদ্বোধন করেন।শান্তি নিবাসের তত্ত্বাবধায়ক এস এম রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দোতলা ভবনে ১০ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে সাতজন বৃদ্ধকে ভর্তি করা হয়েছে। এঁদের বয়স ৬৫ থেকে ৭৫ বছর। সবাই শিক্ষিত। স্ত্রী মারা গেছেন। সন্তানেরা বিদেশে থাকেন। বাসার পরিবেশের মতো তিন বেলা খাবারের পাশাপাশি তাঁদের চিকিৎসা, পত্রপত্রিকা পড়া, টিভি দেখা, গান শোনা, নামাজ পড়া বা ধর্মীয় কাজ করাসহ শান্তি নিবাসে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।