দিনাজপুরে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে চার ব্যবসায়ী সংগঠনের আহূত ধর্মঘটও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আজ বুধবার দিনাজপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া গতকাল সন্ধ্যা থেকেই জেলাব্যাপী ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে। গত শনিবার জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয় ও একটি চালের আড়ত ভাঙচুর এবং ব্যবসায়ীদের মারধর করেন ট্রাক শ্রমিকেরা। এ ঘটনার প্রতিবাদে দিনাজপুর চেম্বার, খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ, চালকল মালিক গ্রুপ ও ট্রাক মালিক গ্রুপ গতকাল থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘটের ডাক দেয়। এ ছাড়া আজ থেকে দিনাজপুর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানেও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।