দিনাজপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সাদিপুর থেকে গতকাল শনিবার মো. ময়েজউদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, গতকাল সকাল সাতটার দিকে স্থানীয় কৃষকেরা সাদিপুর আমবাগানের পার্শ্ববর্তী একটি খেতে ময়েজউদ্দিনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহতের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। মাথায় রডের আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনাস্থলের পাশেই একটি মোটরসাইকেল রাখা ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই আলিমুদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি একটি হত্যা মামলা দায়ের করেছেন।