দিনাজপুরে বয়লার বিস্ফোরণ: মৃত্যু হলো আরও একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন সাইদুল (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭-এ।

হাসপাতালে এখনো দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন বাদল (৪৫) ও আশিকুল (৪৫)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুরের শহরের রানীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইস মিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনা ঘটে। ওই দিন ১৯ জনকে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারা গেলেন ১৭ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, চিকিৎসাধীন আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ ঝলসে গেছে।