দিনাজপুরে বয়লার বিস্ফোরণ: মৃত্যুর মিছিল বাড়ছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় আজ শনিবার অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম বীরেন্দ্র চন্দ্র (৫০)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬। তিনি রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনো তিনজন চিকিৎসাধীন। এঁরা হলেন, সাইদুল (৪০), বাদল (৪৫), আনিসুল (৪৫)। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুরের শহরের রানীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইস মিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। ওই দিন ১৯ জনকে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। কেননা তাদের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ ঝলসে গেছে।