দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পুলহাট শিল্প এলাকার ‘আবদুল গফুর অটো রাইস মিলে’ গতকাল শুক্রবার বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, চালকলশ্রমিক সাদ্দাম হোসেন (২০) সুমন (২৬) ও আবদুল মোতালেব (৩৫)। আহত ব্যক্তিরা হলেন, সাগর, লিয়াকত ও পলাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণে ঘটনাস্থলেই সাদ্দাম ও সুমন নিহত হন। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে আবদুল মোতালেব মারা যান। বিস্ফোরণের পর চালকলের প্রায় ৩০০ বস্তা ধান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। চালকলের ব্যবস্থাপক অশোক কুমার কুন্ডু বলেন, গ্যাসের চাপে বয়লারটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে। কোতোয়ালি থানার ওসি শামীম হাসান ইকবাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে।