দিনাজপুরে ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১০-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতা আজ সোমবার। এতে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন স্কুল ও কলেজের ৮০০ শিক্ষার্থী অংশ নেবে।ভাষা প্রতিযোগ ঘিরে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ নতুন সাজে সেজেছে। বিশাল শামিয়ানা টানানো হয়েছে। তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ ও বিশেষ তোরণ।সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দিনব্যাপী এ উত্সবের উদ্বোধনী ঘোষণা করবেন। বিভিন্ন স্কুলের বাংলা বিভাগের ২৫ জন শিক্ষক-শিক্ষিকা লিখিত পরীক্ষায় দায়িত্ব পালন করবেন।প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।