দিনাজপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য বিক্রি বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকালে দিনাজপুর পৌরসভায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
সকাল নয়টায় শহরে বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে পৌরসভার শেখপুরা, দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি ও রেললাইন পাড়ের বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে কাজী আকবর হোসেন লিখিত বক্তব্যে বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এলাকায় অবাধে মাদকদ্রব্য বিক্রি করছে। মাদকের ছোবলে এ পর্যন্ত তিনটি মহল্লার ১৫ জন মারা গেছে। যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।