দিনাজপুরে মামলার আইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরে ২০০৩ সালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি সদস্যদের আস্তানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) অমূল্য চন্দ্র দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দিনাজপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রফিকুল আলম ওই আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) অমূল্য চন্দ্র ২০০৫ সালে অবসর নিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলার শুনানির দিন ছিল। এ জন্য মামলার আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার আনোয়ার সাদাত ওরফে ওবায়দুল্লাহ, শূরা সদস্য সাইদুর রহমান ওরফে সাখাওয়াত্ এবং সদস্য হাবিবুর রহমানকে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।আদালত সূত্র আরও জানায়, মামলায় মোট ৩৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।